বর্তমান সময়ে সিজনাল ফ্লু জনিত কোন শারীরিক সমস্যায় সরাসরি হাসপাতালে, না যাওয়ার পরামর্শ দিচ্ছেন অনেক চিকিৎসক।
করোনা আক্রান্ত কিনা সেই ব্যপারে পূর্ব নিশ্চিত হওয়া প্রয়োজন।
এ সম্পর্কে ডা. অনিন্দিতা তূর্ণা সাথে কথা বললে, তিনি জানান
কেউ জ্বর, সর্দি কাশি / সিজনাল ফ্লু জনিত কোন শারীরিক সমস্যায় সরাসরি হাসপাতালে / ডাক্তারের কাছে না গিয়ে আমাকে / অন্যান্য ডাক্তারদের মেসেঞ্জারে নক দিতে পারেন অথবা নিচে কমেন্ট করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তবুও সরাসরি এ ধরণের সিম্পটম(লক্ষণ) নিয়ে কোন হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে গিয়ে বাকিদের বিপদে ফেলবেন না/ পড়বেন না। কারণ কে করোনা আক্রান্ত আর কে না সেটা আলাদা করতে আমরা নিরুপায়। একজন আক্রান্ত রোগী অন্য সবাইকে না জেনে বুঝেই সংক্রমিত করবেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন